ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

জাতীয় শোক দিবস নানান কর্ম সূচির মধ্যদিয়ে পালন করেন সুমন চাকলাদার

১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে জামালপুর জেলা সরিষাবাড়ী উপজেলা এর মাইজবাড়ী ব্রিজপাড় ৬ নং ওয়ার্ড যুবলীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, মাফিল এবং রান্না করা খাবার বিতরণ করেন  সুমন চাকলাদার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সরিষাবাড়ী শহর শাখা ।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী কাউন্সিলর ৬ নং ওয়ার্ড এবং মোঃ আব্দুল কাদের সভাপতি ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন। মাইজবাড়ী গ্রামে শতাধিক হতদরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে মিলাদ মাহফিল এবং রান্না করা খাবার বিতরণ করা হয়।


সুমন চাকলাদার জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑